সর্বশেষ :
partners logo
6:00 pm BdST, Tuesday, Feb 9, 2010
প্রথম আলো ও সমকালের সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে বসুন্ধরার জিডি
Wed, Oct 14th, 2009 11:41 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক প্রথম আলো ও দৈনিক সমকালের সম্পাদক-প্রকাশকসহ মোট আটজনের বিরুদ্ধে বুধবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বসুন্ধরা গ্র"প।

বিকেলে বসুন্ধরা গ্র"পের কারিগরি বিষয়ক উপদেষ্টা লতিফুল হোসেন বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় এ জিডি করেন।

গত ১৩ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আগুন লাগার পেছনে এই আটজনের হাত রয়েছে বলে এতে অভিযোগ করা হয়েছে। ওই অগ্নিকাণ্ডে সাত জনের মৃত্যু হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বসুন্ধরা গ্র"পের জিডিতে আটজনকে অভিযুক্ত করা হয়েছে।

তারা হলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক-প্রকাশক মতিউর রহমান ও লতিফুর রহমান, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও প্রকাশক এ কে আজাদ, মতিউর রহমানের ছেলে মাসুদুর রহমান ও বসুন্ধরার তিন সাবেক কর্মী লস্কর লুৎফর রহমান, সৈয়দ আল রাজী ও আহসানউল্লাহ।

পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমান আরও জানান, এই আটজন পরস্পর যোগসাজসে গত ১৩ মার্চ বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আগুন লাগিয়েছে বলে জিডিতে অভিযোগ করা হয়। এছাড়া তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বসুন্ধরা গ্র"পের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।

গত ১২ অক্টোবর দৈনিক প্রথম আলোয় 'বসুন্ধরাকে রক্ষায় রাষ্ট্রযন্ত্র মরিয়া' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বসুন্ধরা গ্র"প মঙ্গলবার দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে প্রথম আলো কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২৩২৯ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank